
আবদুর রহমান
রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে ভূকম্পন অনুভূত হয়েছে। আজ রোববার (২২ জুন) রাত ৯টা ২৯ মিনিটে এই ভূমিকম্প হয়। তাৎক্ষণিকভাবে এতে ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি।
মার্কিন ভূতাত্ত্বিক জরিপ ওয়েবসাইট(USGS) এর তথ্য অনুযায়ী ভূমিকম্পের উৎপত্তিস্থল বাংলাদেশের নরসিংদী জেলায় মাটির ১০ কিলোমিটার গভীরে। রিখটার স্কেলে এর মাত্রা ছিল ৪ দশমিক ৪।

