ওমর ফারুক
বার্তা সম্পাদক


নরসিংদী সদর উপজেলার কাউরিয়াপাড়া এলাকায় অভিযান চালিয়ে ৮ কেজি গাঁজাসহ তিনজন মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে নরসিংদী মডেল থানা পুলিশ।


বুধবার (১ জুলাই ২০২৬) দুপুর আনুমানিক ২টা ৩০ মিনিটে নরসিংদী মডেল থানার একটি দল গোপন সংবাদের ভিত্তিতে কাউরিয়াপাড়া এলাকার ইউএমসি বালুর মাঠে অভিযান পরিচালনা করে।

এ সময় তাদের কাছ থেকে ৮ কেজি গাঁজা উদ্ধার করা হয় এবং তিনজনকে আটক করা হয়।
গ্রেপ্তারকৃতরা হলেন আব্দুল কাদের (২৮), ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলার বাসিন্দা; মোছা. রেখা বেগম (৪০), কসবা উপজেলার চানখোলা গুচ্ছগ্রামের বাসিন্দা; এবং মোছা. কাজল বেগম (২৫), যার স্থায়ী ঠিকানা বগুড়ার শাহজাহানপুর হলেও বর্তমানে ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলার চানখোলা গুচ্ছগ্রামে বসবাস করছেন।


পুলিশ জানায়, গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের প্রক্রিয়া চলমান রয়েছে।
এছাড়া পুলিশ সূত্রে জানা গেছে, গ্রেপ্তারকৃতদের মধ্যে আব্দুল কাদেরের বিরুদ্ধে মাদক আইনে তিনটি, রেখা বেগমের বিরুদ্ধে পাঁচটি এবং কাজল বেগমের বিরুদ্ধে একটি মামলা পূর্ব থেকেই বিচারাধীন রয়েছে।


নরসিংদী মডেল থানা পুলিশ জানিয়েছে, মাদকবিরোধী অভিযান অব্যাহত থাকবে এবং মাদক নির্মূলে আইনশৃঙ্খলা বাহিনীর এ ধরনের অভিযান আরও জোরদার করা হবে।