
মোঃ শাহ আলম
হবিগঞ্জ জেলার মাধবপুর উপজেলার ঐতিহাসিক তেলিয়াপাড়া চা বাগান বাংলো এবং মহান মুক্তিযুদ্ধের স্মৃতিবিজড়িত স্তম্ভ পরিদর্শন করেছেন সিলেটের বিভাগীয় কমিশনার মো. মশিউর রহমান।
শুক্রবার (০৭ আগস্ট) অনুষ্ঠিত এ পরিদর্শনে তাঁর সঙ্গে ছিলেন হবিগঞ্জের জেলা প্রশাসক ড. জি. এম. সরফরাজ এবং মাধবপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. মেহেদী হাসান।
এ সময় বিভাগীয় কমিশনার ঐতিহাসিক স্থাপনাগুলোর গুরুত্ব, সংরক্ষণ এবং মুক্তিযুদ্ধের ইতিহাস নতুন প্রজন্মের কাছে তুলে ধরার ওপর গুরুত্বারোপ করেন।
পরিদর্শনকালে তেলিয়াপাড়া চা বাগানের ম্যানেজার, ও সাংবাদিক হৃদয় শাহআলম সহ প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা এবং স্থানীয় জনপ্রতিনিধিরাও উপস্থিত ছিলেন।

