
আহসানুল হক নয়ন
ব্রাহ্মণবাড়িয়া শহরের ভাদুঘর বাসস্ট্যান্ড এলাকায় অভিযান চালিয়ে ৪০ পিস ইয়াবা ট্যাবলেটসহ মো. জাকির হোসেন (২৫) নামে এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ।
সোমবার (১০ আগস্ট) বিকেল সাড়ে ৫টার দিকে সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শহীদুল ইসলামের নির্দেশনায় ২ নম্বর শহর পুলিশ ফাঁড়ির ইনচার্জ মোহাম্মদ বেলাল হোসেনের নেতৃত্বে পুলিশের একটি আভিযানিক দল ভাদুঘর বাসস্ট্যান্ড এলাকায় গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালায়। এ সময় জাকির হোসেনকে গ্রেপ্তার করে তার কাছ থেকে ৪০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।
গ্রেপ্তার জাকির হোসেন ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলার ভাদুঘর দেওয়ানপাড়া এলাকার মৃত হাফিজুর রহমানের ছেলে।
এ ঘটনায় গ্রেপ্তার ব্যক্তির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের প্রক্রিয়া চলছে বলে জানিয়েছে পুলিশ।

