আহসানুল হক নয়ন
ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি

ব্রাহ্মণবাড়িয়ায় ডাকাতির প্রস্তুতি ও সমাবেশের মামলায় ২ বছরের সাজাপ্রাপ্ত আসামী শাকিব (২৫) কে গ্রেফতার করেছে পুলিশ। বৃহস্পতিবার দিবাগত রাত সাড়ে ১২টার দিকে তাকে গ্রেফতার করা হয়।

​গ্রেফতারকৃত আসামী শাকিব বরিশাল পশ্চিম পাড়ার কালন মিয়া ও হেলেনা বেগমের ছেলে। সে বর্তমানে ব্রাহ্মণবাড়িয়া শহরের শিমরাইল কান্দি এলাকার সিরিনা বেগমের বাড়িতে ভাড়া থাকে।

​শহর ২নং পুলিশ ফাঁড়ির ইনচার্জ মোহাম্মদ বেলাল হোসেনের নেতৃত্বে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়। পুলিশ জানায়, গ্রেফতারকৃত আসামীকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হচ্ছে। আইনশৃঙ্খলা রক্ষায় পুলিশের এমন অভিযান নিয়মিত অব্যাহত থাকবে।