ওমর ফারুক
বার্তা সম্পাদক

নরসিংদী সদর উপজেলার শীলমান্দী ইউনিয়নে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)-এর সাংগঠনিক কার্যক্রমকে আরও শক্তিশালী ও গতিশীল করতে নতুন আহ্বায়ক কমিটি অনুমোদন করা হয়েছে।

নরসিংদী সদর উপজেলা এনসিপির আওতাধীন শীলমান্দী ইউনিয়ন শাখার আগামী এক বছরের জন্য অনুমোদিত এ কমিটিতে হুমায়ূন কবিরকে আহ্বায়ক এবং মো. জহিরুল ইসলামকে সদস্য সচিব করা হয়েছে।

কমিটিতে মো. আরিফ মিয়াকে সিনিয়র যুগ্ম আহ্বায়ক, মো. তানভির আহমেদকে সিনিয়র সদস্য সচিব, মো. আফজল আকন্দকে সাংগঠনিক সম্পাদক এবং মো. সাকিবুল ইসলাম ও মো. বায়জিদকে সদস্য হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে।

নতুন কমিটি অনুমোদনের মধ্য দিয়ে শীলমান্দী ইউনিয়নে এনসিপির সাংগঠনিক কার্যক্রম আরও বেগবান হবে বলে প্রত্যাশা করছেন দলটির স্থানীয় নেতাকর্মীরা। একই সঙ্গে তৃণমূল পর্যায়ে সংগঠনকে সুসংগঠিত করা এবং দলীয় কার্যক্রমকে সাধারণ মানুষের কাছে আরও কার্যকরভাবে পৌঁছে দেওয়ার ওপর গুরুত্ব দেওয়া হবে বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন।

নবগঠিত কমিটির নেতৃবৃন্দকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন নরসিংদী সদর উপজেলা এনসিপির আহ্বায়ক নূর হুসাইন ও সদস্য সচিব শামিম আহম্মেদ।

তারা আশা প্রকাশ করেন, নতুন নেতৃত্ব দায়িত্বশীলতা, নিষ্ঠা ও সাংগঠনিক দক্ষতার সঙ্গে কাজ করে শীলমান্দী ইউনিয়নে এনসিপির সাংগঠনিক ভিত্তি আরও শক্তিশালী করবেন।