
ওমর ফারুক
নরসিংদীর পলাশ উপজেলার জিনারদী ইউনিয়ন নির্বাচনকে ঘিরে এখন সরগরম স্থানীয় রাজনীতির মাঠ।চেয়ারম্যান পদে সম্ভাব্য প্রার্থীদের নিয়ে চলছে নানা হিসাব-নিকাশ। এরই মধ্যে আলোচনার কেন্দ্রে উঠে এসেছে পলাশ উপজেলা যুবদলের সাধারণ সম্পাদক মাসুদ খানের নাম।
দীর্ঘদিন ধরে সামাজিক, ধর্মীয় ও জনকল্যাণমূলক বিভিন্ন কর্মকাণ্ডে সক্রিয় থাকার কারণে স্থানীয় পর্যায়ে তাকে নিয়ে তৈরি হয়েছে আগ্রহ। নির্বাচনকে সামনে রেখে ভোটারদের সঙ্গে যোগাযোগ বাড়ানোর পাশাপাশি এলাকায় বিভিন্ন কর্মকাণ্ডেও দেখা যাচ্ছে তাকে সক্রিয়ভাবে।
তবে শেষ পর্যন্ত চেয়ারম্যান পদে কারা প্রার্থী হচ্ছেন এবং ভোটাররা কাকে বেছে নেবেন, তা জানতে অপেক্ষা করতে হবে নির্বাচনের আনুষ্ঠানিক প্রক্রিয়া শুরু হওয়া পর্যন্ত।
জিনারদী ইউনিয়নের আসন্ন নির্বাচন ঘিরে এখন সবার নজর, কে হচ্ছেন পরবর্তী চেয়ারম্যান, সেই প্রশ্নেই চলছে আলোচনা।

