
মোঃ শাহ আলম
হবিগঞ্জের মাধবপুর উপজেলার তুলসীপুর বাজারের সামনে মদিনা মার্কেট রাস্তার পাসে খালেদা ভিলা ভবনের নিচ তলায় ভাড়া নেওয়া একটি ব্যবসা প্রতিষ্ঠান থেকে প্রায় সাড়ে ৫ লাখ টাকার মালামাল, ব্যাংকের চেকবই ও হিসাবের খাতা সরিয়ে নেওয়ার অভিযোগ উঠেছে।
এ ঘটনায় তিনজনের বিরুদ্ধে মাধবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার কাছে লিখিত অভিযোগ দিয়েছেন মো. আব্দুল হাফিজ নামে এক ব্যবসায়ী।
অভিযোগপত্র সূত্রে জানা যায়, আব্দুল হাফিজ তুলসীপুর বাজারে ‘হাফিজ ট্রেডার্স’ নামে রড-সিমেন্ট, হার্ডওয়্যার ও স্যানিটারি সামগ্রীর ব্যবসা পরিচালনা করতেন।
তিনি হঠাত স্টক করেন তাই অসুস্থতার কারণে তিনি নিয়মিত দোকানে যেতে ও ব্যবসা পরিচালনা করতে পারছিলেন না বলে
ব্যবসা প্রতিষ্ঠানটি বন্ধ রাকা হয়েছিল গত ১৩,০৯,২০২৬ তারিখ রাতে ব্যবসা প্রতিষ্ঠানটির তালা ভেংঘে রাতের আধারে সব কিছু নিয়ে যায় তিনি সকাল ১১ টার দিকে সংবাদ পেয়ে তারাতড়ি তিনি ব্যবসা প্রতিষ্ঠানে জান যে দেখেন তালা ভাংঘে সব মালামাল নিয়ে জান,, তখন তত্ব নিয়ে জানা যায়, হাফিজ ট্রেডার্সে সর্ব মালামাল অন্য দোকানে বিক্রি করে দেওয়া হয়েছে,,,,উল্লেখিত অভিযোগ কারি মো আব্দুল হফিজ,,,,, অভিযোগে মো মামুন মিয়া (৩২), করিম মিয়া (৪২) ও আতাউর মিয়া (৪৫)-কে অভিযুক্ত করা হয়েছে।
লিখিত অভিযোগে আব্দুল হাফিজ দাবি করেন, গত ১৩ সেপ্টেম্বর রাতে অভিযুক্তরা যোগসাজশ করে তার ব্যবসাপ্রতিষ্ঠানের তালা ভেঙে বা খুলে ভেতরে থাকা বিভিন্ন মালামাল, ব্যাংকের চেকবই ও হিসাবের খাতা সরিয়ে নেন। এর মধ্যে কিছু মালামাল তুলসীপুর বাজারের ‘আল-আমিন ট্রেডার্স’-এর কাছে বিক্রি করা হয়েছে বলেও অভিযোগে উল্লেখ করা হয়।
পরদিন ১৪ সেপ্টেম্বর সকাল আনুমানিক ১১টার দিকে বিষয়টি জানতে পেরে তিনি দোকানে গিয়ে মালামাল, চেকবই ও হিসাবের খাতা দেখতে না পেয়ে বিষয়টি স্থানীয় চেয়ারম্যান, ইউপি সদস্যসহ গণ্যমান্য ব্যক্তিদের জানান। পরে তিনি মাধবপুর থানায় লিখিত অভিযোগ করেন।
অভিযোগপত্রে বিভিন্ন ধরনের রড, টিন, পাইপ, স্যানিটারি সামগ্রী, স্কেল ওজন মাপার মেশিন, চেয়ার-টেবিলসহ ১৯ ধরনের মালামালের তালিকা দেওয়া হয়েছে। এতে মোট ক্ষতির পরিমাণ ৫ লাখ ৪৭ হাজার ৬৮০ টাকা উল্লেখ করা হয়েছে।
এ বিষয়ে এবিষয়ে কাশিমনগর পুলিশ ফাঁড়ির এসআই আবুল কাশেম তদন্ত করেন,এবং তদন্ত সাক্ষেফে বিক্রিত কিছু মালামাল তুলশীপুর বাজারে, আলামিন ট্রেডার্সে, তদন্ত করেন এবং কিছু মালামাল প্রমাণিত ভাবে জব্দ করেন আইনগত ব্যবস্থাগ্রহণ চলমান রয়েছে।

