বিশেষ প্রতিনিধি

যশোরে দায়িত্ব পালনকালে অপরাধ দমন ও আইনশৃঙ্খলা রক্ষায় আলোচিত ডিবি কর্মকর্তা মফিজুর রহমান এবার নারায়ণগঞ্জে সেরা ডিবি কর্মকর্তা হিসেবে স্বীকৃতি পেয়েছেন।
‎
‎নারায়ণগঞ্জ জেলা পুলিশের গোয়েন্দা শাখায় (ডিবি) দায়িত্ব পালনকালে পেশাদারিত্ব, দায়িত্বশীলতা এবং অপরাধ দমনে সাফল্যের স্বীকৃতিস্বরূপ তিনি এ সম্মাননা অর্জন করেন।
‎
‎এর আগে যশোরে ডিবিতে দায়িত্ব পালন করার সময়ও বিভিন্ন অপরাধবিরোধী অভিযান, মাদক ও চোরাচালান প্রতিরোধসহ আইনশৃঙ্খলা রক্ষায় তাঁর ভূমিকা প্রশংসিত হয়। দায়িত্ব পালনে সক্রিয়তা ও সাফল্যের কারণে সহকর্মী এবং সাধারণ মানুষের কাছেও তিনি পরিচিতি লাভ করেন।
‎
‎নারায়ণগঞ্জে দায়িত্ব নেওয়ার পরও অপরাধ নিয়ন্ত্রণে নিয়মিত অভিযান পরিচালনা এবং গোয়েন্দা কার্যক্রম জোরদারে ভূমিকা রাখছেন মফিজুর রহমান। এরই ধারাবাহিকতায় তিনি নারায়ণগঞ্জের সেরা ডিবি কর্মকর্তা হিসেবে স্বীকৃতি পেয়েছেন।
‎
‎সংশ্লিষ্টরা জানান, দায়িত্ব পালনে নিষ্ঠা, সাহসিকতা ও পেশাদারিত্বের স্বীকৃতি হিসেবে এ ধরনের সম্মাননা পুলিশ সদস্যদের আরও উৎসাহিত করে। মফিজুর রহমানের এ অর্জনে তাঁর সহকর্মী ও শুভাকাঙ্ক্ষীরা অভিনন্দন জানিয়েছেন।