
মোঃ আব্দুল খালেক
কুড়িগ্রাম জেলার রৌমারীতে ৭ টি পূজামণ্ডপে আসন্ন শারদীয় দুর্গোৎসব নির্বিঘ্নে উদযাপনের লক্ষ্যে নিরাপত্তা জোরদারসহ নানা প্রস্তুতি নেওয়া হয়েছে। এ উপলক্ষে উপজেলা আইনশৃঙ্খলা কমিচটির সভায় মণ্ডপগুলোর নিরাপত্তা, যানজট নিরসন ও অপ্রীতিকর ঘটনা এড়াতে কঠোর নজরদারির সিদ্ধান্ত নেওয়া হয়।
রোববার (১১ অক্টোবর) সকাল ১১ টর সময় উপজেলা কনফারেন্স সম্মেলন কক্ষে আয়োজিত সভায় সভাপতিত্ব করেন রৌমারী উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহবুবুল হাসান । সভায় আসন্ন দুর্গাপূজা উদযাপন এবং রৌমারী উপজেলার সার্বিক নিরাপত্তা ব্যবস্থা জোরদার করার বিষয়ে বিস্তারিত আলোচনা হয়।
প্রশাসন সূত্রে জানা যায়, এ বছর কুড়িগ্রাম জেলার রৌমারী উপজেলা উপজেলা ৭ টি পূজামণ্ডপে শারদীয় দুর্গোৎসব পালিত হবে। মণ্ডপগুলোর সার্বিক নিরাপত্তা নিশ্চিত করা, যানজট নিরসন, পর্যাপ্ত আলোর ব্যবস্থা এবং যেকোনো ধরনের অপ্রীতিকর ঘটনা এড়াতে কঠোর নজরদারির সিদ্ধান্ত নেওয়া হয়।
সভায় আমন্ত্রিত অতিথি ও বক্তা হিসেবে বক্তব্য দেন ২৮ কুড়িগ্রাম-৪ আসনের সংসদ সদস্য ও বিশিষ্ট সমাজ সেবক মোস্তাফিজুর রহমান মোস্তাক, এসময় উপস্থিত থেকে আলোচনায় অংশ নেন রৌমারী ভারপ্রাপ্ত অফিসার ইনচার্জ কাওসার আলী, রৌমারী উপজেলা বিএনপির আহ্বায়ক ও সদর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আব্দুর রাজ্জাক, রৌমারী উপজেলা বিএনপির সদস্য সচিব মোস্তাফিজুর রহমান রঞ্জু,রৌমারী উপজেলা জামায়াতে ইসলামী আমির হায়দার আলী, উপজেলা বাস্তবায়ন কর্মকর্তা শামসুদ্দিন, রৌমারী শারদীয় দুর্গা পূজা মন্ডপের সভাপতি প্রদীপ শাহা, বীর মুক্তিযোদ্ধা ও বন্দবেড় ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আব্দুল কাদের সরকার, যাদুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান সরবেশ আলী, ইউনিয়ন পরিষদ সচিব ও সাংবাদিক গণ বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠনের প্রতিনিধিরাও সভায় উপস্থিত ছিলেন।
সভাপতির বক্তব্যে নির্বাহী কর্মকর্তা মাহবুবুল হাসান বলেন, “রৌমারী উপজেলা সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং প্রতিটি ধর্মীয় উৎসব সম্প্রীতির আবহ বজায় রেখে উদযাপন করা হিন্দুধর্মের প্রধান অগ্রাধিকার। আসন্ন দুর্গোৎসব যাতে সবাই নির্বিঘ্নে ও আনন্দের সঙ্গে উদযাপন করতে পারেন, সে জন্য প্রশাসন ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পাশাপাশি সর্বস্তরের সামাজিক ও রাজনৈতিক নেতৃত্বকে একসঙ্গে কাজ করতে হবে।

