মোঃ আব্দুল খালেক
রৌমারী (কুড়িগ্রাম) প্রতিনিধি

কুড়িগ্রামের রৌমারীতে আন্তর্জাতিক দুর্যোগ ও প্রশমন দিবস উপলক্ষে মহডা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। ১৩ অক্টোবর (মঙ্গলবার) সকাল ১০ টায় ” ঘর থেকে শুরু করি,দুর্যোগ সহনশীল দেশ গডি”। এই প্রতিপাদ্যকে সামনে রেখে কুড়িগ্রাম জেলার রৌমারী উপজেলা প্রশাসন ও দুর্যোগ ব্যবস্হাপনার আয়োজনে এবং ফায়ার সার্ভিসের সাবির্ক সহযোগিতায় উপজেলা পরিষদ চত্বরে আগুন নিভানোর মহড়া পরিচালনা করা হয় ।

মহড়া শেষে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী অফিসার মাহবুবুল হাসান। এ সময় উপস্থিত ছিলেন রৌমারী থানার অফিসার ইনচার্জ কাওছার আলী, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা শামুস উদ্দিন, উজ্জ্বল দিও প্রজেক্ট ম্যানেজার ফিল্ড ফেসিলিটেটর মো: আব্দুল মালেক, ফিল্ড ফেসিলিটেটর মাকসুদা আক্তার,পজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক শওকত আলী, রৌমারী মডেল প্রেসক্লাবের সাধারণ সম্পাদক লিটন ও রৌমারী মডেল প্রেসক্লাব যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুল খালেক সরকারসহ সরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তা বৃন্দ, ওয়াল্ড ভিশনের কর্মকর্তা বৃন্দ, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষার্থী ও শিক্ষক, সাংবাদিক বৃন্দ প্রমুখ।

আলোচনা সভায় বক্তারা বলেন, প্রতিনিয়ত আমাদের অনেক দূর্ঘটনার কবলে পডতে হয়। তাই ভয় – ভীত না করে সাহসের সাথে দূর্যোগের মোকাবিলা করার জন্য এগিয়ে আসতে হবে। তাহলে আমরা সমাজ থেকে শুরু করে একটি সহনশীল দেশ গডতে পারবো।