মোঃ কামরুল ইসলাম খান
ফুলপুর (ময়মনসিংহ) প্রতিনিধি

ফুলপুরে গোকুল চন্দ্র উচ্চ বিদ্যালয়ের আয়োজনে ২০২৬ সালের এসএসসি পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্ত ও কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা দেয়া হয়েছে।

প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ময়মনসিংহ উন্নয়ন কর্তৃপক্ষের (মউক) চেয়ারম্যান জননেতা মোতাহার হোসেন তালুকদার।

প্রধান অতিথির বক্তব্যে মোতাহার হোসেন তালুকদার বলেন, শিক্ষার্থীরাই আগামী দিনের ভবিষ্যৎ। একটি শিক্ষিত ও উন্নত সমাজ গঠনে শিক্ষার কোনো বিকল্প নেই। ভালো ফলাফলের পাশাপাশি শিক্ষার্থীদের নৈতিক শিক্ষা, সততা ও মানবিক মূল্যবোধ অর্জন করতে হবে। নিজেদের যোগ্য নাগরিক হিসেবে গড়ে তুলে দেশ ও জাতির কল্যাণে কাজ করতে হবে। এ সময় তিনি কৃতি শিক্ষার্থীদের অভিনন্দন জানান এবং তাদের উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করেন।

সভাপতিত্ব করেন পয়ারী গোকুল চন্দ্র উচ্চ বিদ্যালয়ের সভাপতি নজরুল ইসলাম বাবুল।

এ সময় উপস্থিত ছিলেন ফুলপুর উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার জাহাঙ্গীর হোসেন, পয়ারী গোকুল চন্দ্র উচ্চ বিদ্যালয়ের আজীবন দাতা সদস্য সানোয়ার হোসেন খান, বিদ্যালয়ের সদস্য জুয়েল হাসানসহ পরিচালনা কমিটির সংশ্লিষ্ট নেতৃবৃন্দ, শিক্ষকবৃন্দ ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।

অনুষ্ঠানে কৃতি শিক্ষার্থীদের সাফল্যের স্বীকৃতিস্বরূপ সংবর্ধনা প্রদান করা হয়।