মোঃ নিজামুল ইসলাম
খানসামা (দিনাজপুর) প্রতিনিধি

জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) নেত্রী নুসরাত তাবাসসুম জ্যোতির বাসায় অগ্নিসংযোগের ঘটনার প্রতিবাদে দিনাজপুরের খানসামা উপজেলা শাখার উদ্যোগে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (১৩ নভেম্বর) রাতে খানসামা উপজেলার পাকেরহাট এলাকায় এ বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়।

এতে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) খানসামা উপজেলা শাখার নেতাকর্মী ও সমর্থকরা অংশগ্রহণ করেন। এ সময় তাঁরা ব্যানার হাতে নিয়ে অগ্নিসংযোগের ঘটনার প্রতিবাদ জানান এবং ঘটনার সুষ্ঠু তদন্ত ও জড়িতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের দাবি জানান।

বিক্ষোভ মিছিলের মাধ্যমে নেতাকর্মীরা এ ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান।