মোঃ আব্দুল খালেক
রৌমারী (কুড়িগ্রাম) প্রতিনিধি

কুড়িগ্রামের রৌমারী উপজেলার দাঁতভাঙ্গা ইউনিয়ন পরিষদের প্রশাসককে ঘিরে যাচাইহীন অভিযোগ ও একপক্ষীয় প্রচারণা, প্রকৃত ঘটনা অনুসন্ধানের দাবি। কুড়িগ্রামের রৌমারী উপজেলার দাঁতভাঙ্গা ইউনিয়ন পরিষদের প্রশাসক মো. তরিকুল ইসলামকে কেন্দ্র করে সাম্প্রতিক সময়ে বিভিন্ন গণমাধ্যম ও ফেসবুকে প্রকাশিত সংবাদ এবং তাঁর বিরুদ্ধে আয়োজিত গত মানববন্ধন নিয়ে নানা প্রশ্ন সামনে এসেছে।

অনুসন্ধানে প্রকাশিত অভিযোগগুলোর তথ্যগত ভিত্তি, মানববন্ধনে অংশগ্রহণকারীদের বক্তব্য এবং ঘটনার সামগ্রিক প্রেক্ষাপট যাচাইয়ের প্রয়োজনীয়তা স্পষ্ট হয়েছে। বিশেষ করে সরকারি মালামাল চুরি ও বিক্রির মতো গুরুতর অভিযোগ প্রকাশ করা হলেও সেগুলোর সত্যতা প্রতিষ্ঠার মতো চূড়ান্ত তদন্ত প্রতিবেদন বা বিচারিক সিদ্ধান্ত প্রকাশিত প্রতিবেদনে পাওয়া যায়নি।

অভিযোগের ভিত্তিতে একজন সরকারি কর্মকর্তাকে বিতর্কিত করা এবং তাঁকে দায়িত্ব থেকে প্রত্যাহারের দাবি তোলার আগে ঘটনার প্রকৃত সত্য উদ্ঘাটন জরুরি। কোনো উদ্দেশ্য প্রনীত ভাবে মানববন্ধন কিংবা সংবাদ প্রচারণা নিজে থেকেই অভিযোগের সত্যতা প্রমাণ করে না। অভিযোগ রয়েছে, গুটিকয়েক ব্যক্তিকে নিয়ে মানববন্ধন করে একটি মহল নিজ স্বার্থ হাসিলের উদ্দেশ্যে পরিকল্পিতভাবে এ কর্মসূচির আয়োজন করেছে এবং অংশগ্রহণকারীদের কেউ কেউ অর্থের বিনিময়ে সেখানে উপস্থিত হয়েছিলেন বলেও জানায়েছেন নাম প্রকাশে অনিচ্ছুক স্থানীয় লোকজন।

স্থানীয় অনেকে দাবি বলেন জনগনের সেবা নিশ্চিত করতে রৌমারী উপজেলার দাঁতভাঙ্গা চেয়ারম্যান এর মৃত্যুর কারনে সরকার প্রশাসক নিয়োগ করা হয়েছে। প্রশাসক পদটি নিয়ে নিজেদের স্বার্থ হাসিল করতে চায় কারা? অংশগ্রহণকারীদের সংখ্যা, তাঁদের পরিচয়, অংশগ্রহণের প্রেক্ষাপট এবং আয়োজনের পেছনে কারা যুক্ত ছিলেন এসব বিষয় নিয়েও প্রশ্ন উঠেছে। যারা অপপ্রচার চালাচ্ছে তারা ভুল করছে।

এদিকে একটি স্বার্থসংশিষ্ট মহল পরিকল্পিতভাবে প্রশাসককে বিতর্কিত করার চেষ্টা করছে কি না, তা নিয়েও অনুসন্ধানের দাবি উঠেছে। বিশেষ করে ৭২ ঘণ্টার মধ্যে তাঁকে প্রত্যাহারের দাবি কেন এবং কোন সুনির্দিষ্ট তথ্য প্রমানের ভিত্তিতে তোলা হয়েছে, সে বিষয়ে স্পষ্ট ব্যাখ্যা প্রয়োজন। কোনো গোষ্ঠীর চাপের পরিবর্তে প্রশাসনিক বিধিবিধান ও নির্ভযোগ্য তথ্যের ভিত্তিতেই এ বিষয়ে সিদ্ধান্ত নেওয়া উচিত বলে দাবি করেন অনেকে।

এব্যাপারে প্রশাসক মো. তরিকুল ইসলাম তাঁর বিরুদ্ধে উত্থাপিত অভিযোগগুলো ভিত্তিহীন ও বানোয়াট হিসেবে সম্পূর্ণ অস্বীকার করেছেন। তিনি জানান, এই বিষয়ে মামলা চলমান রয়েছে, একজন আসামী গ্রেফতার হয়েছে,তদন্তকারী কর্মকর্তা চার্জশিট জমা দিয়েছেন,মামলা চলমান থাকায় বিষয়টি আদালতের মাধ্যমে নিষ্পত্তি হোক এটাই চান। তিনি অপরাধী হলে মহামান্য আদালত তাকে শাস্তির আওতায় আনবেন। ইতোমধ্যে সংশিষ্ট কর্তৃপক্ষকে অবহিত করেছেন। প্রয়োজনে বিষয়টি পুনরায় লিখিতভাবে কর্তৃপক্ষকে জানানো হবে বলেও তিনি জানান।

নাম প্রকাশে অনিচ্ছুক একজন কর্মকর্মতা বলেন, সরকারি কর্মকর্তার বিরুদ্ধে অভিযোগ থাকলে তদন্তের মাধ্যমে তা যাচাই করা হোক। কিন্তু প্রমাণের আগে তাঁকে অপরাধী হিসেবে প্রতিষ্ঠা করার প্রচেষ্টা বন্ধ হওয়া প্রয়োজন। প্রশাসক মো. তরিকুল ইসলামের পেশাগত মর্যাদা ও ন্যায়সংগত অধিকার রক্ষার পাশাপাশি সংশিষ্ট কর্তৃপক্ষের কাছে প্রকৃত ঘটনা উদ্ঘাটনের দাবি জানান সেবা প্রার্থীরা। সত্যের অনুসন্ধান হোক, সাজানো প্রচারণা ও ভিত্তিহীন অভিযোগের অবসান হোক। একজন কর্মকর্তার মূল্যায়ন হোক প্রমাণের ভিত্তিতে, কোনো গোষ্ঠীর প্রচারণার ভিত্তিতে নয় বলে মন্তব্য করেন অনেকে।