রবিউল ইসলাম
বাঘা (রাজশাহী) প্রতিনিধি

রাজশাহীর বাঘা উপজেলার মহদীপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে জাঁকজমকপূর্ণ আয়োজনের মাধ্যমে পঞ্চম শ্রেণীর শিক্ষার্থীদের বিদায় দেওয়া হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন, মহদিপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সভাপতি মাওলানা সাজেদুর রহমান,

প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, রাজশাহী জেলা ছাত্রদলের আহ্বায়ক এস এম সালাউদ্দিন আহমেদ শামীম সরকার,
বিশেষ অতিথি ছিলেন, বাঘা উপজেলা মৎস্যজীবী দলের সভাপতি আব্দুস সামাদ, মনিগ্রাম ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক দুল সামাদ মুকুল, বাঘা উপজেলা যুবদলের নেতা আসলাম হোসেন মালিথা। এছাড়া বিএনপির বিভিন্ন ইউনিটের নেতৃবৃন্দ , ম্যানেজিং কমিটির সদস্যবৃন্দ, অভিভাবকবৃন্দ, শিক্ষক শিক্ষিকা বৃন্দ ও শিক্ষার্থীবৃন্দ উপস্থিত ছিলেন।

উক্ত অনুষ্ঠানে ভালো মানুষ হিসেবে নিজেকে তৈরি করা ,ভালো রেজাল্ট করা, আদর্শবান, সৎ ,যোগ্য, মানবিক মানুষ হিসেবে নিজেকে তৈরি করা, সময়ের প্রতি গুরুত্ব দেওয়া, পিতা-মাতা, শিক্ষক-শিক্ষিকাদের শ্রদ্ধাবোধ সম্মান দেখানো সালাম দেওয়া সম্পর্কে আলোচনা করা হয়, বিভিন্ন বক্তাগণ বিদায় অনুষ্ঠান সম্পর্কে বিভিন্ন আলোচনা করেন। এ সময় বিদায়ী শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ করা হয়।

দুপুরের খাবার বিতরণ শেষে উক্ত অনুষ্ঠানের সভাপতি মাওলানা সাজেদুর রহমানের বক্তব্যের মধ্য দিয়ে অনুষ্ঠানটি সমাপ্ত করা হয়।